সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : ঢাকা

রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর দুটি ককটেল বিস্ফোরণ, আহত ১


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-12
রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর দুটি ককটেল বিস্ফোরণ, আহত ১
সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়টির টিএসসির সামনে এ ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণে একজন আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের ধারণা, ককটেল দুটি সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর থেকে মারা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রক্টর সাইফুদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমি স্পটে রয়েছি। একজন পথচারী আহত হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ দেখছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।