সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

আপনি পড়ছেন : ঢাকা

আলিয়া মাদরাসায় ২ পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, জরুরী সেনা মোতায়েন


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-22
 আলিয়া মাদরাসায় ২ পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, জরুরী সেনা মোতায়েন
ছবি ভিডিও থেকে নেওয়া।

ঢাকা আলিয়া মাদরাসায় দুটি পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার রাতে এ সংঘর্ষের পর মাদরাসা ক্যাম্পাসে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। পরিস্থিতি মোকাবেলায় আলিয়া মাদরাসা ক্যাম্পাসে প্রবেশ করেছে সেনা সদস্যরা।

জানা যায়, শনিবার রাতে ঢাকা আলিয়া মাদরাসা ক্যাম্পাসের হলে দুই দল শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পরে।

এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ১১ টার দিকেও মাদরাসার হলে বেশ কয়েকজন শিক্ষার্থী অবরুদ্ধ অবস্থায় আছেন। তাদের উদ্ধারে কাজ করছে প্রশাসন।

তবে, সংঘর্ষে জড়িতদের পরিচয় ও সংঘর্ষের কারণ ইস্যুতে কোনো কিছু বলতে অপারগতা প্রকাশ করে ঘটনাস্থলে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা।

এদিকে, ঘটনাস্থলে থাকা কালের কণ্ঠের রিপোর্টার রাইয়ানকে লাঞ্চিত করে তার মুঠোফোন ও লাইভ ডিভাইস কেড়ে নেয় একদল শিক্ষার্থী। এখন পর্যন্ত তাকে ফোন ও ডিভাইস ফেরত দেওয়া হয়নি।