সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : ঢাকা

পরকীয়া সন্দেহে স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাত করল স্বামী!


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-12-03
পরকীয়া সন্দেহে স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাত করল স্বামী!
প্রতীকী ছবি

রাজধানীর ডেমরা বামৈল এলাকার একটি বাসায় পরকীয়া সন্দেহে স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাতের অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে বামৈল মাতব্বর গলির একটি বাসায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর আহত মোরশেদা আক্তার (২৩) ও তার মা সাহিদা বেগমকে (৪০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় অভিযুক্ত সোহাগ মিয়াকে (২৮) আটক করেছে পুলিশ।

 

হাসপাতালে আহত মোরশেদার মামা মফিজুল ইসলাম আকাশ জানান, ভাড়া বাসায় তার বোন সাহিদা ও ভাগনি মোরশেদা স্বামী সোহাগকে নিয়ে থাকে। সোহাগ ও মোরশেদা পোশাক কারখানায় চাকরি করেন। বিভিন্ন সময় পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া লাগতো। মোরশেদা পরকীয়া করে- এমন সন্দেহ করে সোহাগ। এসব বিষয় নিয়ে দুপুরে আবার মোরশেদার সঙ্গে ঝগড়া হয় সোহাগের। একপর্যায়ে সোহাগ মোরশেদাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে। এ সময় মোরশেদার মা বাধা দিতে গেলে তাকেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সোহাগ।

 

তিনি আরও বলেন, মা-মেয়ের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। আর সোহাগকে ধরে পুলিশে দেয়।

 

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহিন পারভেজ জানান, দুপুরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে সোহাগ মিয়াকে আটক করে থানায় নিয়ে আসা হয়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।