ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম-এর নির্দেশনায় রাজধানীর ৪৮নং ওয়ার্ডে চলছে বিশেষ পরিচ্ছন্নতা ও ড্রেনেজ ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রম। আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে ওয়ার্ডটিকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবং জলাবদ্ধতা নিরসনে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা ও ড্রেনেজ ব্যবস্থার অকার্যকারিতার কারণে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছিল। এসব সমস্যা সমাধানে বিগত ২-৩ বছরের জমে থাকা বর্জ্য অপসারণ এবং পানি নিষ্কাশন ব্যবস্থা সচল করতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
এ সময় সরেজমিনে উপস্থিত ছিলেন ৪৮নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর। তিনি স্থানীয়দের সঙ্গে নিয়ে ড্রেন পরিষ্কার কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের দ্রুত ও কার্যকরভাবে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।
অভিযান সংশ্লিষ্টরা জানান, ঈদকে সামনে রেখে কুরবানির বর্জ্য ব্যবস্থাপনা সহজ করতে এখন থেকেই ড্রেন ও নালাগুলো পরিষ্কার করা হচ্ছে, যাতে ঈদের সময় কোনো ধরনের ভোগান্তি তৈরি না হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, এই উদ্যোগের ফলে এলাকায় জলাবদ্ধতা কমবে এবং দীর্ঘদিনের ভোগান্তি অনেকাংশে লাঘব হবে বলে তারা আশা করছেন।