রাজধানীর ডেমরা থানার ইসলামিয়া রোড এলাকা থেকে নিখোঁজ হয়েছে ১৪ বছর বয়সী কিশোর মোঃ শফিকুল ইসলাম (শফিক)। গত ১৯ মে ২০২৬ ইং দুপুর আনুমানিক ১২টার দিকে বাসা থেকে কাউকে কিছু না বলে বের হয়ে যায় সে। এরপর থেকে এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ শফিকের পিতা রুবেল মিয়া জানান, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও ছেলের কোনো সন্ধান মেলেনি। ছেলেকে হারিয়ে তিনি বাকরুদ্ধ ও দিশেহারা হয়ে পড়েছেন।
নিখোঁজ শফিকের বর্ণনা:
▪️ গায়ের রং ফর্সা
▪️ উচ্চতা প্রায় ৪ ফুট ৪ ইঞ্চি
▪️ মুখমণ্ডল গোলাকার
▪️ চুল কালো
▪️ পরনে ছিল কালো প্যান্ট, সাদা প্রিন্টের শার্ট ও সাথে একটি স্কুল ব্যাগ
এ ঘটনায় ডেমরা থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-১৫৬২) করা হয়েছে। তবে পরিবারের অভিযোগ, থানায় জিডি করার পরও পুলিশের তেমন কোনো দৃশ্যমান পদক্ষেপ এখন পর্যন্ত দেখা যায়নি।
পিতা, রুবেল মিয়া জানান,কোনো সহৃদয় ব্যক্তি শফিকের সন্ধান দিতে পারলে তাকে উপযুক্ত সম্মানী প্রদান করা হবে।
উল্লেখ্য , হারানো শফিকুল ইসলাম সফিককে কেউ খুঁজে পেলে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করবেন 01865026074