সব সময় সব খানে


বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬

১২ অগ্রহায়ণ ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
১২ অগ্রহায়ণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> তরুণদের মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান হাজী আব্দুস সাত্তারের

>> সমাজসেবক আহাদুর রহমান কামরুল ও সাংবাদিক মাহদী রহমানকে সংবর্ধনা দিল মুহাম্মাদিয়া ইসলামী যুব সমাজ

>> জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

>> সিরাজগঞ্জে অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ৪ ডিসেম্বর

>> হাতীবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

>> তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে বিরোধ, দখলচেষ্টার অভিযোগ

>> হাতীবান্ধায় জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

>> জেল হত্যা দিবস ঘিরে সিরাজগঞ্জে রাতভর পুলিশের বিশেষ টহল

>> নোয়াখালীতে সন্ত্রাসবিরোধী মামলায় কৃষক দল নেতা গ্রেপ্তার

>> নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা

আপনি পড়ছেন : ঢাকা

সন্তান হারানোর শোকের মধ্যে হাসপাতাল বিলের চাপ, পাশে দাঁড়ালেন ববি হাজ্জাজ


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2026-11-25
সন্তান হারানোর শোকের মধ্যে হাসপাতাল বিলের চাপ, পাশে দাঁড়ালেন ববি হাজ্জাজ

ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের উদ্যোগ, তাঁর সহযোগীদের তৎপরতা এবং মোহাম্মদপুর থানার ওসির আবেদনে মৃত কলেজছাত্র মোহাম্মদ আহাদের (১৮) পরিবারের হাসপাতালের ৭০ শতাংশ বিল মওকুফ করেছে বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ।


পারিবারিক সূত্রে জানা যায়, আহাদ বাংলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। প্রথমে জ্বরে আক্রান্ত হওয়ার পর খিঁচুনি দেখা দেয় তাঁর। পরে মস্তিষ্কে জটিলতা দেখা দিলে সংকটাপন্ন অবস্থায় তাঁকে বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা পরিবারের পক্ষে কঠিন হয়ে পড়লে স্বজনরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন।


এ সময় চিকিৎসকদের পর্যবেক্ষণে আহাদের ‘ব্রেন ডেথ’-এর বিষয়টি সামনে আসে। পরে লাইফ সাপোর্ট খুলে নেওয়ার পর অ্যাম্বুলেন্সে করে নেওয়ার পথেই মারা যান ১৮ বছর বয়সী এই শিক্ষার্থী।


আহাদের মৃত্যুর পর হাসপাতালের বিল পরিশোধ নিয়ে বিপাকে পড়ে তাঁর পরিবার। পুরো বিল পরিশোধের সামর্থ্য না থাকায় বিষয়টি জানতে পেরে মানবিক উদ্যোগ নেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ সময় তাঁর একান্ত সহযোগী রাকিব ও আরশ দ্রুত যোগাযোগ ও প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে বিষয়টি সমাধানে ভূমিকা রাখেন।


পরে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরেজমিনে হাসপাতালে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং আহাদের পরিবারের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বিল মওকুফের আবেদন জানান।


ওসির তদারকি ও আবেদনের পরিপ্রেক্ষিতে হাসপাতালের মালিকপক্ষ ও পরিচালক মায়েদুন নাহিন মানবিক বিবেচনায় মোট বিলের ৭০ শতাংশ মওকুফের সিদ্ধান্ত নেন। পরিবারকে পরিশোধ করতে হয়েছে বাকি ৩০ শতাংশ।


সংশ্লিষ্টদের সহযোগিতায় বিলসংক্রান্ত জটিলতা ছাড়াই পরিবারের কাছে আহাদের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়। এতে শোকের মধ্যে থাকা পরিবারটি বড় ধরনের আর্থিক চাপ থেকে কিছুটা স্বস্তি পায়।


এ ঘটনায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের উদ্যোগ, তাঁর সহযোগী রাকিব ও আরশের দ্রুত তৎপরতা, মোহাম্মদপুর থানার ওসির ভূমিকা এবং হাসপাতাল কর্তৃপক্ষের মানবিক সিদ্ধান্তের বিষয়টি সামনে এসেছে।