সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : ঢাকা

আশুলিয়ায় রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬


নিজেস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-08-13 08:40:30
আশুলিয়ায় রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬

ঢাকার আশুলিয়ায় একটি টিনসেড বাসায় গ্যাস লিকেজের কারনে বিস্ফোরণে ২ নারীসহ দগ্ধ ৬। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শনিবার (১২ আগস্ট) দিবাগত রাত ৮টার দিকে ধানসোনা নতুননগর এলাকায় ঘটে এ দুর্ঘটনা। পরে রাত আনুমানিক ২টার দিকে দগ্ধদের আশুলিয়া থেকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

আরও পড়ুন- নাটোরের সিংড়ায় ডিবির বিশেষ অভিযানে ১০ জুয়াড়ি গ্রেফতার

 দগ্ধরা হলেন- গার্মেন্টসকর্মী সাবিনা বেগম (৪০), প্রতিবেশী ভাড়াটিয়া দোকানদার মহসিন হোসেন (২৭) ও তার মাতা কমলা বেগম (৫০), এসকেভেটর চালক নজরুল ইসলাম (৪৫), কারখানা কর্মচারী সাদেক (৩০) ও দোকানদার হাশেম (৫০)।

আরও পড়ুন- নেত্রকোনার কেন্দুয়ায় পতিত জমি থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
 
সাবিনার স্বামী মোতালেব হোসেন জানান, তারা ধানসোনা ইউনিয়নের নতুন নগর এলাকার শফিকের সেমিপাকা টিনশেড বাড়িতে ভাড়া থাকেন। রাত ৮টার দিকে তিনি বাইরে থেকে বাসায় যাওয়ার সময় বাসার কাছে পৌঁছালে তখন বিকট একটি শব্দ শুনতে পান। দৌড়ে বাসায় গিয়ে দেখেন, তাদের বাসা ও আশপাশে আরও কয়েকটি ঘরে আগুন জ্বলছে।

পরবর্তীকালে আশপাশের ভাড়াটিয়াদের মাধ্যমে কয়েকটি ঘর থেকে আটকে পড়া ঐ ৬ জনকে বের করে আনা হয়। এরপর স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে রাতেই শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

আরও পড়ুন- পটুয়াখালীর গলাচিপায় মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী আটক
 
মোতালেব হোসেন আরও জানান, সেমিপাকা টিনশেড ঘরগুলোতে গ্যাস সিলিন্ডার দিয়ে সবাই রান্নার কাজ করেন। তার ধারণা, গ্যাস লিকেজ থেকেই এই দূর্ঘটনা ঘটতে পারে।

আরও পড়ুন- সাতক্ষীরার শ্যামনগরে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

ই-সময়/আরএম/এমআরএম