সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : ঢাকা

বুয়েটের ৯৭ শতাংশ শিক্ষার্থী ছাত্ররাজনীতির বিপক্ষে অবস্থান করছে।


ঢাবি প্রতিনিধি

eshomoy.com || 2024-04-03
বুয়েটের ৯৭ শতাংশ শিক্ষার্থী ছাত্ররাজনীতির বিপক্ষে অবস্থান করছে।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের একাংশ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্র রাজনীতির   চলমান সংকটের মধ্যে জনমত যাচাইয়ের একটি জরিপের আয়োজন করেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠানিক মেইল ব্যবহার করে দুইদিন ব্যাপী পরিচালিত এই জরিপের ফলাফল বুধবার এক সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়।এর আগে ছাত্রলীগমনা ছয় শিক্ষার্থী হত্যার হুমকি পাচ্ছেন দাবি করে জীবনের নিরাপত্তা চেয়ে উপচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা।
বুয়েটের শহীদ মিনার প্রাঙ্গনে সাধারণ শিক্ষার্থীদের এ সংবাদ সম্মেলনে বলা হয়, বুয়েটে বর্তমানে অধ্যয়নরত সর্বমোট ছাত্রসংখ্যা ৫৮৩৪ জন। এই জরিপে তাদের সবাই অংশ নিয়েছেন। যার মধ্যে ছাত্ররাজনীতির বিপক্ষে মত দিয়েছেন ৫৬৮৩ জন। অর্থাৎ ৯৭ শতাংশ শিক্ষার্থীই ক্যাম্পাসে ছাত্ররাজনীতির বিরুদ্ধে অবস্থান করছেন। সুতরাং শিক্ষার্থীদের অবস্থানের যথাযথতা এখানে প্রমাণিত।

সংবাদ সম্মেলনে সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন কে প্রশ্নবিদ্ধ করার জন্য নানা ধরনের মিথ্যা তথ্য অপপ্রচার ও গুজব চালানো হচ্ছে বলে অভিযোগ করা হয়। শিক্ষার্থীরা বলেন যে ছাত্র রাজনীতিমুক্ত বুয়েট ক্যাম্পাস শত শত শিক্ষার্থীর ভোগান্তি; ও আবরারের রক্তের বিনিময়ে অর্জন করেছি- কোনো রাজনৈতিক অপতৎপরতায় আমরা সেই অর্জন হারাতে রাজি নই।
সাধারণ শিক্ষার্থীরা বলেন, আমাদের অবস্থান কোনো একক ছাত্রসংগঠন এর বিরুদ্ধে নয়। আমরা ছাত্ররাজনীতি-ই ক্যাম্পাসে প্রবেশের বিরুদ্ধে, অতএব এটি করতে চায় এমন যেকোনো সংগঠনের বিরুদ্ধেই আমাদের অবস্থান সমান এবং অনড়। তারা আরও জানান, হিজবুত তাহরীর এর মত নিষিদ্ধ মৌলবাদী সংগঠনের অস্তিত্বকেই আমরা সমর্থন করি না।