সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : ঢাকা

ঢাবির বিজয় একাত্তর হলের গেস্টরুমে শিক্ষার্থী অজ্ঞান


ঢাবি প্রতিনিধি

eshomoy.com || 2024-04-23
ঢাবির বিজয় একাত্তর হলের গেস্টরুমে শিক্ষার্থী অজ্ঞান
ভুক্তভুগী



ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের গেস্টরুমে গরমের কারণে এক শিক্ষার্থীর অচেতন হওয়ার ঘটনা ঘটেছে । মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত ১০টার দিকে হলের গেস্টরুমে (অতিথিকক্ষে) এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম নিয়ামুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী।

এ সময় গেস্টরুমে শিক্ষার্থীদের জবাবদিহি নিচ্ছিলেন হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাব্বি আহম্মেদের কর্মীরা। রাব্বি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের অনুসারী।

বিজয় একাত্তর হলের ভাষাবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায় , ভুক্তভোগী ওই শিক্ষার্থীকে গেস্টরুমে দীর্ঘ সময় ধরে দাঁড় করিয়ে রাখেন ছাত্রলীগের নেতাকর্মীরা ও ও ঢালাওভাবে গালিগালাজ  করেন । এক পর্যায়ে রাত ১০টার দিকে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিলেন ওই শিক্ষার্থী। পরে তাকে কক্ষে নিয়ে যাওয়া হয় এবং মাথায় পানি দেয় তার বন্ধুরা। এর আগে কয়েকবার গরমের কারণে তার খারাপ লাগার কথা জানালেও তাতে কর্ণপাত করেননি ছাত্রলীগের কর্মীরা। সিনিয়র ছাত্রলীগ কর্মীরা এসে ঘটনাটি যাতে বাহিরে না যায় সেজন্য হাসপাতালে নিতে নিরুৎসাহিত করেন।
ভুক্তভুগী  বলেন গরমের কারণে আমি মাথা ঘুরে পড়ে যাই পরে আমার বন্ধুরা আমাকে রুমে নিয়ে আসে।
বিজয় একাত্তর হলের প্রোভোস্ট অধ্যাপক ড আব্দুল বাছির বলেন আমি বিষয়টি  এখনই খোঁজ নিয়ে জানাচ্ছি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে আসনসংখ্যা সীমিত।অনেকেই গাদাগাদি করেই থাকেন । এই সুযোগে  ছাত্রলীগের একশ্রেণির নেতা দলীয় কার্যক্রমে অংশ নেওয়ার শর্তে নতুন শিক্ষার্থীদের বিভিন্ন আবাসিক হলে থাকার ব্যবস্থা করেন। বেশির ভাগ ক্ষেত্রে তাদের জায়গা হয় হলের গণরুমে। আর করতে হয় নিয়মিত গেস্টরুম। কোনো শিক্ষার্থী ছাত্রলীগের কর্মসূচিতে যোগ না দিলে তাকে শাস্তি পেতে হয়। এ বিষয়ে কোনো কৈফিয়তও মানতে চান না ছাত্রলীগের নেতা-কর্মীরা। গেস্টরুমে নানান কিছু জিজ্ঞাসাবাদ করা হয়।