১১ টি স্বর্নের বার,৮ টি স্বর্নের চুরি এবং একটি স্বর্নের চেইন
সহ সৌদি এয়ারলাইনসের এক ক্রুকে আটক করা হয়েছে।
গতকাল রাত ১০ টায় সৌদি এয়ারলাইনসের SV-804 ফ্লাইট টি রিয়াদ থেকে ঢাকায় অবতরণ করে। এ সময় সৌদি এয়ারলাইনস ক্রু রোকেয়া খাতুনকে আটক করা হয়। তিনি সিরাজগঞ্জ জেলার অধিবাসী।
ঢাকায় গভীর রাতে রাস্তায় রাস্তায় ঘুরছে মানুষ, কিন্তু কেন
APBN এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান,
গোপন তথ্যের উপর ভিওি করে APBN, NSI এবং Customs এর যৌথ উপস্থিতিতে SV-804 ফ্লাইটের Cabin Crew মিস রোকেয়া খাতুন কে কাস্টমস গ্রীন চ্যানেলে তল্লাশী করা হয়। এ সময় তার শরীর তল্লাশী করে ১১ টি স্বর্নের বার,৮ টি স্বর্নের চুরি এবং একটি স্বর্নের চেইন পাওয়া যায়। যার আনুমানিক ওজন ১৯৬৮ গ্রাম।
তিনি আরো বলেন, অভিযুক্তের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।