সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : ঢাকা

ফলমূলে ফরমালিন বিক্রিয়া করেনা৷


শরীফ রিমন

eshomoy.com || 2024-05-30 ৫ঃ৩০
ফলমূলে ফরমালিন বিক্রিয়া করেনা৷


বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) উদ্যোগে আজ ৩০ মে ২০২৪ খ্রিষ্টাব্দ তারিখ কর্তৃপক্ষের প্রশিক্ষণ কক্ষে নিরাপদ খাদ নিশ্চিতকরণে পুষ্টি ও পারিবারিক উত্তম অনুশীলনের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বক্তারা বলেন, ফলমালিন অতি উদ্বায়ী পদার্থ, যার কারণে ফলমূল সংরক্ষণে ও পাকানোর ক্ষেত্রে ফরমালিনের কোনো ভূমিকা নাই। বক্তারা বলেন, ফরমালিন প্রোটিন জাতীয় খাবারের সাথে বিক্রিয়া করে। তাই সবাইকে নিয়মিতভাবে ফলমূল খাওয়ার আহবান করেন। 

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) জনাব জাকারিয়া। তিনি তাঁর বক্তব্যে বলেন, "নিরাপদ খাদ্য নিশ্চিতে দরকার আন্তঃসংস্থা সমন্বয়। খাদ্যব্যবসা পরিচালনার ক্ষেত্রে সরকারের অনেকগুলো সংস্থা কোনো না কোনোভাবে জড়িত। সবগুলো সংস্থাকে এক টেবিলে বসিয়ে কোনো বিষয়ে রাজি করানো খুব জটিল ও সময়সাপেক্ষ কাজ। তাই ধীরে ধীরে সবার সহযোগিতার মাধ্যমে দেশে নিরাপদ খাদ্যের পরিবেশ নিশ্চিত করতে হবে।"


বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য জনাব ড. মোহাম্মদ মোস্তফার স্বাগত বক্তব্যে শুরু হওয়া এ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. খালেদা ইসলাম। তিনি তাঁর বক্তব্য নিরাপদ খাদ্যের গুরুত্ব, টেকসই উন্নয়নের সাথে নিরাপদ খাদ্যের সম্পর্ক, খাদ্য-বিপত্তি, খাদ্যবাহিত রোগ, দেশে নিরাপদ খাদ্যের বর্তমান অবস্থা, অনিরাপদ খাদ্যগ্রহণের কুফল, খাদ্যের অপচয়, খাবারের বর্জ্য ব্যবস্থাপনা, ফরমালিন নিয়ে বিভ্রান্তি, ট্রান্সফ্যাটি এসিডের ব্যবহার ও ক্ষতিকর প্রভাব, খাবার রান্না ও সংরক্ষণে করণীয়াবলি, 

নিরাপদ পানি ব্যবহারের ভূমিকা ইত্যাদি বিষয়ে বিস্তারিতভাবে উপস্থাপন করেন। 

অনুষ্ঠানে খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, নিরাপদ খাদ্যের কর্মকর্তাবৃন্দ, খাদ্য ব্যবসায়ী, রেস্তোরাঁ মালিক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন খাদ্য প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ ও গণমাধ্যমকর্মীবৃন্দসহ আরো অনেকে উপস্থিত ছিলেন