সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : ঢাকা

কোন কার্যক্রম যেন স্থীতিবস্থার মধ্যে না থাকে':শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা


শরীফ রিমন

eshomoy.com || 2024-08-18 4:15
কোন কার্যক্রম যেন স্থীতিবস্থার মধ্যে না থাকে':শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা


'কোন কার্যক্রম যেন স্থীতিবস্থার মধ্যে না থাকে':শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা


 শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ  সজীব ভূঁইয়া বলেছেন, যার যে দায়িত্ব সেই বিভাগ কিংবা ডিপার্টমেন্টকে সক্রিয় করুন। কোন কার্যক্রম যেন স্থবির অবস্থার মধ্যে  না থাকে সেটা নিশ্চিত করুন।

আজ সকালে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান  মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয় ও অধীন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আমাদের কাজের অনেক সুযোগ রয়েছে। অনেক প্রতিবন্ধকতা এবং চ্যালেঞ্জ রয়েছে। আশাকরি বর্তমান সংকটময় মুহূর্তে আমরা দেশের মানুষ এবং দেশের জন্য ভালো কিছু উদ্যোগ নিতে পারব এবং সেগুলো বাস্তবায়নে আপনাদের সর্বোচ্চ সহযোগিতা চাই। অনেক কিছুই স্থবির হয়ে আছে। সবকিছু আবার সক্রিয় করতে হবে।

সভার শুরুতেই মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ উপদেষ্টাকে স্বাগত জানান। পরে শ্রম ও কর্মসংস্থান  মন্ত্রণালয়ের ভিশন, মিশন ও কার্যাবলি উপস্থাপন করা হয়। এছাড়া, মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন কর্মকাণ্ডসমূহ সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করা হয়।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায়  মন্ত্রণালয় ও অধীন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।