সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : চাঁদপুর

মতলবে নিখোঁজের চারদিন পর শিশু আদিবার লাশ উদ্ধার


আরিফুল ইসলাম ফারহান।

eshomoy.com || 2025-01-23 22:03
মতলবে নিখোঁজের চারদিন পর শিশু আদিবার লাশ উদ্ধার

মতলবে নিখোঁজের চারদিন পর শিশু আদিবার লাশ উদ্ধার 

-------------------------------

চাঁদপুরের মতলব দক্ষিণে নিখোঁজের ৪ দিন পর স্কুল শিক্ষার্থী আদিবা ইসলামের লাশ উদ্ধার করেছে মতলব দক্ষিণ থানা পুলিশ। এ ঘটনায় একই এলাকার মুজিবুর রহমানের ছেলে ইমন ও  লিটন সরকারের ছেলে ইয়াসিন সরকারকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ আহাম্মদ।


থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের পাঁচদোনা গ্রামের প্রবাসী আলাউদ্দিন বেপারীর স্কুল পড়ুয়া মেয়ে আদিবা ইসলাম (৮) গত ২০ জানুয়ারি বিকাল ৪টার দিকে নিজ বাড়ির সামনে খেলা করতে গিয়ে নিখোঁজ হয়। এরপর তার পরিবার অনেক খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়। পরে শিশু আদিবার সন্ধানের জন্য পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিং সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজ সংবাদ প্রচার করা হয়। কিন্তু কোনো সন্ধান না পেয়ে আদিবার মা শামীমা আক্তার গত ২১ জানুয়ারি মতলব দক্ষিণ থানায় একটি জিডি করেন। 


এরপর শিশু আদিবাকে উদ্ধার করতে আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুর থেকে বাড়ির আশপাশের বিভিন্ন পুকুর ও ডোবায় উদ্ধার অভিযান শুরু করে মতলব দক্ষিণ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। খোঁজাখুজির এক পর্যায়ে বিকাল ৪টার দিকে ওই এলাকার আজিজ প্রধানীয়া বাড়ির পুকুর পাড়ে খড় (গো খাদ্য) দিয়ে ঢেকে রাখা অবস্থায় আদিবার লাশ উদ্ধার করে পুলিশ। মৃত আদিবা স্থানীয় আধারা আইডিয়াল স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল।


এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত আদিবার পরিবার ও এলাকাবাসী এ হত্যাকান্ডের সাথে জড়িতদের ফাঁসি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। 


মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ আহাম্মদ জানান, আদিবা চারদিন আগে নিখোঁজ হয়। তার মা থানায় জিডি করলে আজ আমরা তল্লাশি চালিয়ে আজিজ প্রধানীয়া বাড়ির পুকুর পাড় থেকে আদিবার লাশ উদ্ধার করি। এ ঘটনায় একই এলাকার ইমন ও ইয়াসিন নামে দুই জনকে আটক করা হয়েছে।