সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : কুমিল্লা

লাকসামে দুই মাস ধরে নিখোঁজ গৃহবধূ তন্নী


আরিফুল ইসলাম ফারহান।

eshomoy.com || 2025-08-01 12:06
লাকসামে দুই মাস ধরে নিখোঁজ গৃহবধূ তন্নী

লাকসামে দুই মাস ধরে নিখোঁজ গৃহবধূ তন্নী


লাকসামে নিখোঁজ হওয়ার দুই মাস পেরিয়ে গেলেও এখনো সন্ধান মেলেনি  গৃহবধূ তুহিন আখতার তন্নীর (১৮)। একমাত্র মেয়ের খোঁজ না পেয়ে পাগলপ্রায় হয়ে পড়েছেন তার মা-বাবা। দুশ্চিন্তায় তন্নীর মা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে।


পরিবার সূত্রে জানা গেছে, গত ১ জুন বেলা ১১টার দিকে তন্নী তার স্বামীর বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হন। এরপর আত্মীয়-স্বজন ও শ্বশুরবাড়ির লোকজন সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় তন্নীর বাবা আবদুল খালেক লাকসাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন, তবে এখনও পর্যন্ত পুলিশ তার খোঁজ দিতে পারেনি।


তুহিন আখতার তন্নী লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ভাকড্ডা গ্রামের চা দোকানদার আবদুল খালেকের কন্যা। গত ৮ এপ্রিল তার বিয়ে হয় একই ইউনিয়নের ইরুয়াইন পশ্চিমপাড়া গ্রামের মোহাম্মদ সোহেল মিয়ার সঙ্গে। বিয়ের পর তন্নীর দাম্পত্য জীবন স্বাভাবিকই ছিল বলে জানিয়েছেন স্বামী সোহেল।


সোহেল জানান, ‘আমি ঢাকার যাত্রাবাড়িতে একটি ওয়ার্কশপে চাকরি করি। এ কারণে বিয়ের পর মাত্র ১০-১২ দিন তন্নীর সঙ্গে সময় কাটাতে পেরেছি। ঈদুল আজহার পর তাকে আনুষ্ঠানিকভাবে ঘরে তোলার পরিকল্পনা ছিল। এরই মধ্যে সে দু-তিনবার আমাদের বাড়িতে বেড়াতে আসে। নিখোঁজ হওয়ার দুই দিন আগে তার বাবা তাকে আমাদের বাড়ি রেখে যান।’


তন্নীর বাবা আবদুল খালেক বলেন, “আমার মেয়ে আগে কখনও মোবাইল ফোন ব্যবহার করতো না। বিয়ের পরও সে ফোন ব্যবহার করত না। তাকে হারিয়ে আমরা দিশেহারা। আত্মীয়-স্বজনের পরামর্শে বহু জায়গায় গেছি, সব কিছু করেছি, কিন্তু কোনো খবর পাইনি। তার মা মেয়ের শোকে এখন মৃত্যুপথযাত্রী।”


এ বিষয়ে লাকসাম থানার উপপরিদর্শক সাহাদাত হোসেন বলেন, 'তন্নীর সন্ধানে আমাদের তদন্ত অব্যাহত রয়েছে। তবে নিখোঁজের বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে তেমন কোনো কার্যকর সহযোগিতা পাওয়া যাচ্ছে না। তারপরও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।'


এ ব্যাপারে লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা বলেন, 'মেয়েটিকে উদ্ধারের জন্য পুলিশ চেষ্টা করছে।'