সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : রাঙামাটি

 চন্দ্রঘোনা থানা অভিযানে ৩০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ ও একটি সিএনজি সহ  আটক ২ জন


রাজস্থলী রাঙ্গামাটি প্রতিনিধি

eshomoy.com || 2024-11-15
  চন্দ্রঘোনা থানা অভিযানে  ৩০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ ও একটি সিএনজি সহ  আটক ২ জন

রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন   চন্দ্রঘোনা থানা পুলিশ এর অভিযানে পাচারকালে ৩০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ আটক করা হয়েছে। সেই সাথে মদ পাচারকালে ব্যবহৃত  একটি সিএনজি জব্দ হয়েছে এবং ২ জনকে আটক  করা হয়েছে বলে জানান চন্দ্রঘোনা থানার ওসি  মুহাম্মদ শাহজাহান কামাল। 

শুক্রবার( ১৫ নভেম্বর) সকাল ১১ টা ৫০ মিনিটে  থানার  এসআই মোঃ মকবুল হোসেন এবং সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে কাপ্তাই উপজেলার  ২নং রাইখালী ইউনিয়নের  টেকের মোড়স্থ মায়ের দোয়া হোটেলের সামনে বাঙ্গালহালিয়া টু ফেরীঘাটগামী পাকা রাস্তার উপর হতে সিএনজি চালক  মোঃ বেলাল (৪২) পিতা-মৃত মোস্তফা, মাতা-মৃত নুরুন নাহার বেগম, সাং-সৈয়দবাড়ী, ৮নং ওয়ার্ড, রাঙ্গুনিয়া পৌরসভা এবং  ইমরান হোসেন (২৮) পিতা- মফিজুর রহমান, সাং-ইছাখালী, গুচ্ছগ্রাম, ৩নং পৌর ওয়ার্ড, রাঙ্গুনিয়া পৌরসভা, উভয় থানা-রাঙ্গুনিয়া, জেলা-চট্টগ্রামদ্বয়কে ৩০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ ও একটি সিএনজিসহ আটক  করা হয়েছে বলে ওসি জানান। 

পুলিশ জানান আটককৃত আসামির বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায়  নিয়মিত মাদক মামলা রুজু করে শুক্রবার  আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।