সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : রাঙামাটি

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।


উচ্চপ্রু মারমা রাজস্থলী রাঙ্গামাটি

eshomoy.com || 2024-04-06
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়াতে দরিদ্র ও অসহায় নব মুসলিম পরিবারকে ঈদ উপহারসামগ্রী প্রদান করেছে সেনাবাহিনী। শনিবার (৬ এপ্রিল) বিকাল ৩ টায় রাঙ্গামাটি সেনা রিজিয়নের আওতাধীন কাপ্তাই ৫৬ বেঙ্গলের আয়োজনে কাপ্তাই জোন কমান্ডার লে. কর্নেল নুর উল্লাহ জুয়েল পিএসসি এর দিক নির্দেশনায় বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের মাঠ প্রাঙ্গণে বিভিন্ন এলাকা থেকে আগত অসহায় ও নব মুসলিম দরিদ্র নারী পুরুষদের মাঝে এসব ঈদ উপহার সামগ্রী তুলে দেন বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইব্রাহীম আবদুল্লাহ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো, আব্দুর সুক্কুর, সিনিয়র ওয়ারেন্ট অফিসার ফয়ছাল। কাপ্তাই সেনা জোনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সহায়তা প্রাপ্ত আসমা বেগম বলেন, কাপ্তাই সেনা জোন সবসময় মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। এ সকল কার্যক্রমগুলো সত্যিই প্রশংসনীয়। বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইব্রাহীম আবদুল্লাহ বলেন এলাকায় শান্তি সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি কাপ্তাই জোন সর্বদা মানবতার সেবায় নিয়োজিত। অতীতের ন্যায় ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা কার্যক্রম অব্যাহত থাকবে।