ঢাকা সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হওয়া এমভি সুরভী-৯ লঞ্চের ইঞ্জিনের সাইলেন্সার পাইপ থেকে অতিরিক্ত ধোয়া বের হয়। এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।
জরুরি ভিত্তিতে চাঁদপুরের মোহনপুর লঞ্চ ঘাটে লঞ্চটি ভেড়ানো হয়। এ সময় যাত্রীদের নিরাপত্তায় সেখানে নৌ পুলিশ, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরা চলে আসেন। বিআইডব্লিউটিএ এর চাঁদপুরের বন্দর কর্মকর্তা মো. কায়সারুল ইসলাম সংবাদমাধ্যকে জানান, আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আসায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
তিনি আরোও জানান, লঞ্চের ইঞ্জিনে আগুন ধরার কিছু সময়ের মধ্যে তা নিভিয়ে ফেলতে সক্ষম হন কর্মীরা।ফলে লঞ্চটিতে বড় কোনো ধরণের দুর্ঘটনা ঘটেনি। তিনি জানান, যাত্রীদের নিরাপত্তা ভেবে অন্য কোনো বিকল্পে লঞ্চে বরিশালে পাঠানো হবে।
এদিকে রাত ১:৩০ টার দিকে চাঁদপুরে বিআইডব্লিউটিএ'র পরিদর্শক সুমন জানান, লঞ্চটিতে কোনো দুর্ঘটনা ঘটেনি। ইঞ্জিনের সাইলেন্সার পাইপের বাড়তি ধোঁয়া বের হওয়ার এমন দৃশ্য দেখে যাত্রীরা আতঙ্কিত হয়। এরপর লঞ্চটিকে মোহনপুর ঘাটে ভেড়ানো হয়। ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শাহিদুল ইসলাম জানান, লঞ্চে আগুন লাগার তেমন কোনো ঘটনা ঘটেনি।