এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন দিন ৩১ অক্টোবর
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ অক্টোবর (শনিবার) সকাল ১১টায় ফল প্রকাশ করা হবে। এর আগে ২৯ অক্টোবর ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছিল।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান ফল প্রকাশের নতুন তারিখের বিষয়টি নিশ্চিত করেন।
এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন।
গত ২ জুলাই সারা দেশে একযোগে এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। অধিকাংশ বোর্ডের লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডের কিছু পরীক্ষা নির্ধারিত সময়ে শেষ করা সম্ভব হয়নি। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়।