টোকিওতে তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠক সম্পন্ন
বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে টোকিওতে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় বেলা ১১টা ৪০ মিনিটে টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কান্তেইয়ে’ এ বৈঠক শুরু হয়। এর আগে কার্যালয়ে পৌঁছালে তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান সানায়ে তাকাইচি।
বৈঠকে দুই দেশের সম্পর্ক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে জাপানের সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বাংলাদেশের অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সফরে সোমবার (২৬ অক্টোবর) টোকিও পৌঁছান তারেক রহমান। সফরে জাপানের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক এবং বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ফোরামে অংশ নেওয়ার কর্মসূচিও রয়েছে।
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে এই সফর গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।