নাটোরে পৌরসভা নির্বাচনে গণসংযোগের সময় সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন বিএনপি সমর্থিত স্বতন্ত্র মেয়র প্রার্থী এমদাদুল হক আল মামুনসহ অন্তত ৮ জন।
মেয়র প্রার্থী এমদাদুল হক অভিযোগ করেন, ৯ জানুয়ারি (রোববার) দুপুরে শহরের ভবানীগঞ্জ এলাকায় কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনী গণসংযোগ করছিলেন।ঐ সময় একদল সন্ত্রাসী তাদের ওপর হামলা চালিয়ে অনেক মারপিট করে। এতে মেয়র প্রার্থী এমদাদুল হকের হাত ফেটে যায়। আরও ৭ জনকর্মী আহত হয়। আহতদের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়।
ছবি তুলতে গেলে এটিএন বাংলার ক্যামেরা পারসন আমিন হোসেনের কাছ থেকে ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। বিকেলবেলা পুলিশের মাধ্যমে আমিন হোসেন ক্যামেরা ফিরে পেয়েছেন। নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা এ ব্যাপারে জানান, অভিযান চলছে হামলাকারীদের আটক করতে। নাটোরে আগামী ১৬ জানুয়ারি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।