দেশজুড়ে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে গাজীপুর জেলার পাঁচ থানায় ৪০
আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করেছে যৌথবাহিনী।
আজ
রোববার সকালে সাড়ে ৯টায় গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো: যাবের সাদেক এ
তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার (৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া অপারেশন ডেভিল
হান্টে এখন পর্যন্ত (সকাল ৯টা) ৪০ জনকে আটক করা হয়েছে।
এর আগে, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে জেলায় শিক্ষার্থী ও বেসামরিক নাগরিকদের ওপর
সহিংস হামলার পর দেশব্যাপী অভিযান শুরু করে সরকার।
এর পরিপ্রেক্ষিতে শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উচ্চ পর্যায়ের
বৈঠক করে আইনশৃঙ্খলা রক্ষা ও দোষীদের বিচারের আওতায় আনতে অভিযান পরিচালনার
সিদ্ধান্ত নেয়া হয়। সূত্র : ইউএনবি