সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

আপনি পড়ছেন : জাতীয়

বিদ্যুতস্পর্শিত হয়ে কৃষকের মৃত্যু


পিরোজপুর প্রতিনিধি -ই সময়

eshomoy.com || 2022-01-23
বিদ্যুতস্পর্শিত হয়ে কৃষকের মৃত্যু

 

 

 

২৩ জানুয়ারি (রোববার) সকাল ১১টার দিকে পিরোজপুরের নাজিরপুরে সুপারি গাছে উঠতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সালাম খান (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।


নিহত সালাম খান উপজেলার সদর ইউনিয়নের সাতকাছিমা গ্রামের রাজাই খানের ছেলে।


নিহতের মেয়ে জেসমিন বেগম জানান, তার বাবা সালাম খান রোববার সকাল ১১টার দিকে নিজ বাড়ির পিছনের সুপারি পাড়তে গাছে ওঠেন। কিন্তু ঐ গাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সঙ্গে তিনি বিদ্যুতায়িত হন। এ সময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক অতনু মিত্র বলেন, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।