সব সময় সব খানে


মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬

১২ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
১২ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

>> হাতিয়া বুড়িরচর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ওলামাদলের কেন্দ্রীয় নেতা ফারুক আল ফাহাদ

>> মাও. আহমেদ মাসরুর মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হওয়ায় দারুল আরকাম শিক্ষক সমিতির শুভেচ্ছাবার্তা প্রকাশ

>> সিরাজগঞ্জে ট্যানারির বর্জ্য দিয়ে কাঁচামাল তৈরির কারখানা উচ্ছেদসহ জরিমানা

আপনি পড়ছেন : জাতীয়

ঢাকার সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে চায় ইসলামাবাদ


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-09-11
ঢাকার সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে চায় ইসলামাবাদ
ছবি: সংগৃহীত

```html

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সাক্ষাৎ হয়েছে বাংলাদেশের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের। এ সাক্ষাতে, ঢাকার সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার জন্য পাকিস্তানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন শেহবাজ।

ইসলামাবাদে সাক্ষাৎকালে, পাক প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে পাকিস্তান এবং বাংলাদেশের একটি সাধারণ ইতিহাস, সংস্কৃতি এবং বিশ্বাস রয়েছে, যা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের ভিত্তি হিসেবে কাজ করে।

বাণিজ্য, শিক্ষাগত বিনিময় এবং মানুষে মানুষে যোগাযোগের মতো ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর প্রয়োজনীয়তার ওপরও জোর দেন শেহবাজ শরিফ।

নিউইয়র্ক এবং কায়রোতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে নিজের বৈঠকের কথাও স্মরণ করেন পাক প্রধানমন্ত্রী। ড. ইউনূস দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর করার ইচ্ছা প্রকাশ করেছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

সাক্ষাতের সময় ধর্ম উপদেষ্টার সঙ্গে ছিলেন বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেন খান।

শেহবাজ শরিফের কাছে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের একটি চিঠি হস্তান্তর করেন খালিদ হোসেন। এতে, ড. ইউনূস পাকিস্তানে সাম্প্রতিক বন্যায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং বাংলাদেশের পক্ষ থেকে সহায়তার প্রস্তাবও দিয়েছেন।

বাংলাদেশের ধর্ম উপদেষ্টা পুনর্ব্যক্ত করেন যে, দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ঐতিহাসিক বন্ধন এবং বিশ্বাসের ওপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত।

```