ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানো কিংবা আবারও হামলা চালানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় ঘনিয়ে এসেছে বলে জানিয়েছেন তিনি।
সোমবার (২৬ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ফক্স নিউজের ‘সানডে মর্নিং ফিউচার্স’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চুক্তি করবেন, নাকি সামরিক অভিযান আবার শুরু করবেন—সে বিষয়ে তাঁকে সিদ্ধান্ত নিতে হবে।
এর আগে গত শুক্রবারও ট্রাম্প ইরানের বিরুদ্ধে আরও সামরিক অভিযান চালানোর সম্ভাবনার কথা বলেছিলেন। তবে নতুন করে হামলা চালানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা তিনি জানাননি।
এদিকে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না বলে ট্রাম্প প্রশাসন জানিয়েছে। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানো এবং ইরানের ওপর অবরোধ অব্যাহত রাখার বিষয়টিও আলোচনায় রয়েছে।