সব সময় সব খানে


রবিবার, অক্টোবর ১৮, ২০২৬

৩ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
৩ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> ই-সময়ের সাব এডিটর আরিফের দাদী আর নেই।

>> বিএনপি করার কারণে চাকরি হারানো চাকরি ফেরত চান ইব্রাহিম মোল্লা

>> প্রতিবন্ধী শিশুর বঞ্চিত শৈশব

>> সিরাজগঞ্জে কাদাই যমুনা সেতু দাখিল মাদ্রাসার এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

>> নোয়াখালীতে যুবদল নেতা দিদারের বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজি ও দখলের অভিযোগ

>> নারীদের উপেক্ষা করে একটা দেশ, সমাজ কখনোই উন্নতি করতে পারেনা: এমপি বাবুল

>> নারীদের উপেক্ষা করে একটা দেশ, সমাজ কখনোই উন্নতি করতে পারেনা: এমপি বাবুল

>> কাবাডিতে দেশসেরা হাতীবান্ধার মেয়েরা, আনন্দ শোভাযাত্রায় উদ্‌যাপন

>> ভাঙ্গায় জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত

>> হাতীবান্ধায় প্রকৌশলী আকতার হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: পাল্টা অভিযোগে সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিদের উপর

আপনি পড়ছেন : সারাদেশ

মাও. আহমেদ মাসরুর মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হওয়ায় দারুল আরকাম শিক্ষক সমিতির শুভেচ্ছাবার্তা প্রকাশ


মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট:

eshomoy.com || 2026-10-17
মাও. আহমেদ মাসরুর মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হওয়ায় দারুল আরকাম শিক্ষক সমিতির শুভেচ্ছাবার্তা প্রকাশ

ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত সারাদেশে প্রতিষ্ঠিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমামদের নিয়ে গঠিত সংগঠন অনলাইনে ভোটের মাধ্যমে ‘বাংলাদেশ মডেল মসজিদ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের খতিব ও ইমাম আলহাজ্ব হাফেজ মাওলানা আহমেদ মাসরুর। এতে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দারুল আরকাম শিক্ষক সমিতি সহ বিভিন্ন স্তরের অঙ্গ সংগঠন। 

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে ফরিদপুর জেলা ডিস্ট্রিক করেসপন্ডেন্ট কে মাওলানা আহমেদ মাসরুর এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। 

সারাদেশের ইমামদের এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় স্থানীয় আলেম-ইমাম সমাজের মধ্যে এক আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।  সংশ্লিষ্টরা আশা করছেন, তাঁর নেতৃত্বে দেশের সকল মডেল মসজিদগুলোর ইমামদের পেশাগত স্বার্থ, কল্যাণ ও ধর্মীয় কার্যক্রম আরও গতিশীল হবে।

মাওলানা আহমেদ মাসরুরের এ অর্জন ভাঙ্গার ধর্মীয় অঙ্গনের জন্যও গর্বের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে। তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে দেশের ইমাম সমাজের কল্যাণ ও দ্বীনি খেদমতে তিঁনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এমন প্রত্যাশা সারা দেশে প্রতিষ্ঠিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম সহ সংশ্লিষ্টদের।

এ বিষয়ে আহমেদ মাসরুর এক বার্তায় বলেন, "প্রিয় বন্ধুগণ সম্মান ইজ্জত আল্লাহর হাতে, যা কিছু হয়েছে আপনাদের দোয়ায় আল্লাহ পাক রব্বুল আলামীনের দয়া ও মেহেরবানীতে হয়েছে, উৎফুল্ল হওয়ার কিছু নাই। দায়িত্ব পালনে যথাযথ হতে পারি এই কামনা আপনাদের কাছে। হাসি বিজয়ের বহিঃপ্রকাশ। কিন্তু এ আই ব্যবহার করে অতিরিক্ত বা অতিরঞ্জন। ব্যক্তিত্বকে দারুণভাবে ক্ষুন্ন করে, বিধায় সকলের প্রতি সদয় সহানুভূতির দৃষ্টি কাম্য।"

এদিকে এবিষয়ে বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন শিক্ষক সমিতির পক্ষে এক শুভেচ্ছা বার্তায় বলেন, "সারাদেশের মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমামদের নিয়ে সংগঠন- মডেল মসজিদ ইমাম পরিষদ এর নির্বাচনে আলহাজ্ব হাফেজ মাওলানা মাসরুর সাহেব কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি হিসেবে জয়লাভ করায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি । তিঁনি এখন সারাদেশের মডেল মসজিদের ইমামদের সভাপতি। একজন যোগ্য মানুষকেই অন্যান্য ইমামগণ তাঁকে যোগ্যতার আসনে বসিয়েছেন। এ পদের জন্য  মাসরুর সাহেবই যোগ্য। আশাকরি তাঁর মাধ্যমে সকল ইমামগণ তাদের অধিকার আদায় করতে পারবেন। সু্বিধা বঞ্চিত ইমাম সাহেবরা তাদের নায্য অধিকার ফিরে পাবেন, ইনশা আল্লাহ। 

আমি মাওলানা মাসরুর সাহেবের দীর্ঘ নেক হায়াত সহ সুস্বাস্থ্য কামনা করছি এবং কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব যেন আমানত হিসাবে পালন করতে পারেন এই কামনা করি। আমিন।"