পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সকাল হলেই বাড়ছে আয় বাংলাদেশের, আমরা টেরই পাচ্ছি না।
অজান্তেই বড়লোক হয়ে যাচ্ছি আমরা । তিনি আরও বলেন, বড়লোকের বড়লোকি কিছু রোগও হয়,সেই রোগ থেকে যেন আমরা মুক্ত থাকি।
আমাদের ক্ষতি হয়েছে, করোনার কারণে আমরা কিছুটা পিছিয়েছি। কিন্তু আমরা পুষিয়ে নেব। সুনামগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সিভিল সার্জন মো. শামস উদ্দিন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম,
গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নুরুল হক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সুনামগঞ্জ কার্যালয়ের উপপরিচালক রফিকুল ইসলাম, র্যাবের সুনামগঞ্জ কোম্পানি কমান্ডার সিঞ্চন আহমেদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম,
জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান আল আমিন চৌধুরী, জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির প্রমুখ।
সূত্রঃ বিডি-প্রতিদিন