সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

আপনি পড়ছেন : জাতীয়

ট্রাক চাপায় ওজন স্কেলের কর্মচারী নিহত


eshomoy.com || 2021-11-17
ট্রাক চাপায় ওজন স্কেলের কর্মচারী নিহত


মানিকগঞ্জ সদরে ট্রাক চাপায় মোহাম্মদ রবিন মিয়া (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার নয়াকান্দি এলাকার জনস্বাস্থ্য প্রশিক্ষণ  ইনস্টিটিউশনের সামনে এই দূর্ঘটনা ঘটে।

 

দূর্ঘটনায় আরেক সহকর্মী ইসরাফিল হোসেন গুরুতর আহত হয়েছে। নিহত রবিন মিয়া সড়ক ও জনপধের বাথুলীর ওজন মাপার কর্মচারী ছিল।


মানিকগঞ্জ সদর থানার এস আই শাহাদাত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে মানিকগঞ্জ পৌরসভার জরিনা কলেজ মোড়ে দায়িত্ব পালন করছিলেন।

 

এসময় ঢাকাগামি একটি পণ্যবাহী ট্রাক সিগনাল অমান্য করে চলে যায় এবং পরে মোটরসাইকেল নিয়ে রবিন ও ইসরাফিল ওই ট্রাককে ধাওয়া করে এবং  মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার নয়াকান্দি এলাকার জনস্বাস্থ্য প্রশিক্ষণ  ইনস্টিটিউশনের সামনে গিয়ে ট্রাকের গতিরোধ করলে ট্রাকের চালক মোটরসাইকেলসহ তাদের চাপা দিলে ঘটনাস্থলে বরিন নিহত হন।

 

পরে আশপাশের লোকজন আহত অবস্থায় ইসরাফিলকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপালের ভর্তি করেন।
তিনি আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।

 

ঘটনার পর ট্রাক নিয়ে চালক ও হেলপার পালিয়ে গেছে, তাদের ধরার চেস্টা চলছে। গুরুতর আহত ইসরাফিল মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন বলেও তিনি জানান।