সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

আপনি পড়ছেন : জাতীয়

পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ০৮


মোহাম্মদ ছালাহ্ উদ্দিন উজ্জ্বল -ইসময় (ময়মনসিংহ জেলা প্রতিনিধি)

eshomoy.com || 2021-11-18
পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ০৮

 

 


ময়মনসিংহের তারাকান্দা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামীসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। 


জানা গেছে, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান পিপিএম সেবা এর দিকনির্দেশনা তারাকান্দা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আবুল খায়ের সোহেল এর নির্দেশে প্রতিদিন জুয়া, মাদক, চুরি, ছিনতাই, ডাকাতি, ইভটিজিং, ধর্ষণ ও হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে তারাকান্দা থানা পুলিশ। 


এরই ধারাবাহিকতায় গতকাল ১৭ নভেম্বর ২০২১ তারিখ  বুধবার দিবাগত রাতে তারাকান্দা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানামুলে তারাকান্দা থানাধীন রাজদারিকেল এলাকার সামছুদ্দিনের পুত্র শফিকুল ইসলাম (৩০), অভিকুল ইসলাম (২৮), রফিকুল ইসলাম (৩২) কামরুল ইসলাম (৩৮) ও জাহির উদ্দিনের পুত্র হান্নান আকন্দ( ৫২)কে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। 


এ ছাড়া নিয়মিত মামলায় রুপচন্দ্রপুর গ্রামের চান মিয়ার পুত্র তাইজুল ইসলাম (৫২) ও আব্দুর রহমান (২৬) এবং বাদ্রাকান্দা গ্রামের লোকমান হোসেনের পুত্র সাজাপ্রাপ্ত আসামী খাইরুল ইসলাম (২২)কে গ্রেফতার করে আজ ১৮ নভেম্বর ২০২১ তারিখ বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।