বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮৩তম জন্মদিন পালিত হয়েছে।
জেলা যুবলীগের আয়োজনে শনিবার সন্ধা ৬টার দিকে শহরের দলীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিলের আয়োজন করা হয়।এরপর অসহায় ও হতদরিদ্র ৪শ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজার সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান, জেলা যুবলীগের যুগ্ম-আয়বায়ক মাহবুল আলম জনি, সদস্য মাহবুবুল আলম সুমন ও নারী নেত্রী জেসমিন আক্তার উপস্থিত ছিলেন।
সভাপতি গোলাম মহীউদ্দীন বলেন, যুবলীগের প্রতিটি নেতাকর্মীকে শেখ ফজলুল হক মনির আদর্শ অনুসরণ করতে হবে।গবীর দুঃখি মানুষের পাশে দাড়াতে হবে এবং দলের জন্য মিলেমিশে কাজ করতে হবে। শেখ ফজলুল হক মনির আদর্শ ধারণ করলে যুবলীগ কখনো বিপদগাদী হবে না।
আলোচনা সভা শেষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষজনের মধ্যে রান্না করা খাবার বিতরন করা হয়।