সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : আবহাওয়া

৮ থেকে ১০ ডিগ্রির ঘরে উঠানামা করছে পঞ্চগড়ের তাপমাত্রা


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-12-16
৮ থেকে ১০ ডিগ্রির ঘরে উঠানামা করছে পঞ্চগড়ের তাপমাত্রা
ফাইল ছবি।

মৃদু শৈত্যপ্রবাহে টানা ৬ দিন ধরে তাপমাত্রা অপরিবর্তিত রয়েছে দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের। দিনের বেলা সর্বোচ্চ ২৬ থেকে ২৭ ডিগ্রির ঘরে তাপমাত্রা থাকলেও, রাতের তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রির ঘরে উঠানামা করছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৪ শতাংশ। এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৯ থেকে ১০ কিলোমিটার।


তবে সকালে ৯ ডিগ্রির ঘরে তাপমাত্রা রেকর্ড করা হলেও সকাল থেকে দেখা মিলেছে সূর্যের। একই সঙ্গে ছড়াচ্ছে উষ্ণতা, এ সময়ে মানুষজনকে জেলার বিভিন্ন মোড় ও বাজারে গরম উষ্ণতা নিতে রোদে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।


স্থানীয়রা বলছেন, দিনভর উষ্ণ আবহাওয়া থাকলেও, সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত হার কাঁপানো কনকনে শীত অনুভূত হচ্ছে। এ সময়টিতে গরম কাপড় ছাড়া থাকা কষ্টকর হয়ে যাচ্ছে।

জানা গেছে, শনিবার সকাল ৯টায় ১০ দশমিক ৫ ডিগ্রি, রোববার ১০ দশমিক ৫ ডিগ্রি, সোমবার ১০ দশমিক ৪ ডিগ্রি, মঙ্গলবার ১০ দশমিক ৪ ডিগ্রি, বুধবার ১০ দশমিক ৪ ডিগ্রি, বৃহস্পতিবার ৮ দশমিক ৪, শুক্রবার ৯ দশমিক ৩, শনিবার ৯ দশমিক ৩ ডিগ্রি, রোববার ৯ ডিগ্রি, সোমবার ৯ ডিগ্রি ও মঙ্গলবার ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়।


তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় সময় সংবাদকে জানান, গত ৬ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে জেলার ওপর দিয়ে। তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন নেই।


তিনি আরও জানান, কিছুদিনের মধ্যেই দিনের তাপমাত্রা কমে আসবে, এতে রাতের পাশাপাশি দিন ভর শীত অনুভূত হবে।