গতকাল বুধবার (২৩ এপ্রিল) ভোর ৪টায় জেলার তারাকান্দা উপজেলায় যৌথ অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা (ডিবি) ও কোতোয়ালি থানা পুলিশ এই চোরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত জুয়েল মিয়া ময়মনসিংহ নগরীর কালীবাড়ী পুরাতন গুদারাঘাট এলাকার মৃত বাবুল মিয়া এবং ফিরোজা বেগম দম্পত্তি ছেলে। তার বিরুদ্ধে থানায় ১২টি চুরির মামলা রয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান। তিনি আরও জানান, সংশ্লিষ্ট মামলায় আসামিকে আদালতে পাঠানোর কাজ প্রক্রিয়াধীন।
এর আগে মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১০টা ৪০ মিনিট থেকে ১০টা ৫০ মিনিটের মধ্যে ময়মনসিংহ নগরীর পন্ডিতপাড়া এলাকার মুমিনুন্নিসা এক্সেল টাওয়ারের ১০ তলার বাসিন্দা স্পেশাল জজ ফারহানা ফেরদৌস এর ফ্ল্যাটের দরজার তালা কেটে এই দুর্ধষ চুরির ঘটনা ঘটে।
এ সময় ফ্ল্যাট বাসার দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে ঘরের আসবাবপত্র তছনছ করে নগদ ২লাখ টাকা, ৬ ভরি স্বর্ণালঙ্কার এবং ১৫টি শাড়ি নিয়ে যায়। এ ঘটনার কিছুক্ষণ পর বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নগরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ সময় তারা ঘটনাস্থল এলাকার সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে অভিযান শুরু করে। ফলে ডিবি ও থানা পুলিশের ব্যাপক তৎপরতায় চুরি হওয়ার ১৬ ঘণ্টার মধ্যে চোরসহ মালামাল উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।