সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

আপনি পড়ছেন : জনদুর্ভোগ

টেকনাফে পাঁচ কোটি টাকার ক্রিস্টাল জব্দ


কক্সবাজার প্রতিনিধি -ই সময়

eshomoy.com || 2022-03-15



টেকনাফে পাঁচ কোটি টাকার ক্রিস্টাল জব্দ

 

 

 

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে পাঁচ কোটি ৩৮ লাখ টাকা মূল্যের এক কেজি ৭৬ গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ করেছে বিজিবি।


১৫ মার্চ (মঙ্গলবার) ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের ঝিমংখালী এলাকায় এ অভিযান চালানো হয়।


বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, মঙ্গলবার ভোররাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ঝিমংখালী এলাকায় জনৈক নুর কবিরের মাছের ঘেরে মাদকের বড় একটি চালান মজুদের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এ সময় বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি এক কেজি ৭৬ গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়েছে। যার বাজারমূল্য প্রায় পাঁচ কোটি ৩৮ লাখ টাকা।


মাদক উদ্ধারের ঘটনায় মাছ ঘেরটির মালিক নুর কবিরকে আসামি করে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান লে. কর্নেল শেখ খালিদ।