সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

আপনি পড়ছেন : জনদুর্ভোগ

দুর্বৃত্তের হামলায় পুলিশের একজন এসআই আহত


বাগেরহাট প্রতিনিধি -ই সময়

eshomoy.com || 2022-03-21



দুর্বৃত্তের হামলায় পুলিশের একজন এসআই আহত

 

 


মাদক এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার অভিযান চলাকালে বাগেরহাটের কচুয়া থানার এসআই রবিউল ইসলাম (৫৫) গুরুতর আহত হয়েছেন।


২০ মার্চ (রোববার) রাত ৮ টার দিকে কচুয়া উপজেলার সম্মানকাঠি এলাকার গোড়াখাল এলাকায় হামলার শিকার হন তিনি। পরে কচুয়া থানা পুলিশের সহায়তায় রবিউল ইসলামকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।


স্থানীয়রা জানান, সম্মানকাঠি গ্রামের গোড়াখাল এলাকায় জুয়েলের সঙ্গে এসআই রবিউল ইসলামের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে জুয়েল দেশীয় ধারালো অস্ত্র এনে তাকে কুপিয়ে পালিয়ে যায়।


কচুয়া থানার ভারপ্রাপ্ত ওসি মো. মনিরুল ইসলাম বলেন, ‘মাদক এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার অভিযান চলাকালে হত্যা মামলার আসামি জুয়েল এসআই রবিউল ইসলামকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। আমরা তাৎক্ষণিকভাবে উদ্ধার করে তাকে বাগেরহাট হাসপাতালে নিয়ে আসি।’


বাগেরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ উল ইসলাম আকাশ বলেন, ধারালো অস্ত্রের আঘাতে আহত রবিউল ইসলামের ডান হাত ও বাঁপায়ে গুরুতর জখম হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।