সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

আপনি পড়ছেন : সারাদেশ

ডাকসু নেত্রীর বাসায় ককটেল ও অগ্নিসংযোগের দায়ে গ্রেপ্তার ৪


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-21
ডাকসু নেত্রীর বাসায় ককটেল ও অগ্নিসংযোগের দায়ে গ্রেপ্তার ৪
পুলিশের অভিযানে গ্রেপ্তার চার ব্যক্তি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের (ডাকসু) স্বতন্ত্র সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার ময়মনসিংহের বাসভবনের ফটকে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ২০ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ৩টা নাগাদ এই হামলার ঘটনা ঘটেছিল। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, হামলার ঘটনার পরপরই জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি মডেল থানার সমন্বয়ে একটি বিশেষ যৌথ অভিযান শুরু হয়। এ অভিযানে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট চারজন দুষ্কৃতকারীকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তাঁরা হলেন মো. মাসুদ রানা (৪৫), আরিফ (৩০), বিপুল (২১) ও মো. রাজন (১৯)।

আব্দুল্লাহ আল মামুন জানায়, হামলায় জড়িত অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় বিস্ফোরক দ্রব্যাদি আইনে একটি মামলা রুজু করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় গতকাল বৃহস্পতিবার বিকেলে উম্মা উসওয়াতুন রাফির ভাই খন্দকার জুলকারনাইন রাদ কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।