সব সময় সব খানে


রবিবার, আগস্ট ২৩, ২০২৬

৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, আগস্ট ২৩, ২০২৬
৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> নকীবদের শপথ গ্রহণ; ফরিদপুরের মুফতি আবু নাসির আইয়ুবীর সাফল্য অর্জন

>> গণভোটের রায় বনাম রাষ্ট্রপতি নির্বাচন: জামায়াতের অবস্থানে কি দ্বিচারিতা?

>> ফুলবাড়ীতে সীমান্তের ১৫ যুবককে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ দিল বিজিবি

>> সানন্দবাড়ীতে ৭ কেজি গাঁজাসহ নারী আটক

>> হাতীবান্ধায় নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

>> মীরসরাইয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার: বিশেষ সম্মাননা পেলেন ওসি ফরিদা ইয়াসমিন

>> শীত আসার আগেই কাঞ্চনজঙ্ঘার মোহনীয় রূপে মুগ্ধ পর্যটকরা।

>> ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৩ লাখ ৩৬ হাজার টাকার মাদক জব্দ

>> হাতীবান্ধায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

>> ফরিদপুরে ওই যে বর্তমান যুগের লেটেস্ট শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলড্রেস, ব্যাগ, জুতা বিতরণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপনি পড়ছেন : সারাদেশ

৪ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা এড়াতে অবৈধ ইরানি গেম্বলিং নেটওয়ার্কের ব্যবহার, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-07-31
৪ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা এড়াতে অবৈধ ইরানি গেম্বলিং নেটওয়ার্কের ব্যবহার, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের সঙ্গে সংশ্লিষ্ট একটি অবৈধ অনলাইন গেম্বলিং নেটওয়ার্ক আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে অন্তত ৪ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ স্থানান্তরে ভূমিকা রেখেছে। তদন্তে বলা হয়েছে, দুবাইভিত্তিক একটি অননুমোদিত ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জের মাধ্যমে এই অর্থ লেনদেন করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ওই নেটওয়ার্কের সঙ্গে দুই হাজারের বেশি অবৈধ গেম্বলিং ওয়েবসাইটের আর্থিক লেনদেনের সংযোগ পাওয়া গেছে। তদন্তকারীদের দাবি, এসব লেনদেনের মাধ্যমে নিষেধাজ্ঞার আওতাভুক্ত কিছু ইরানি প্রতিষ্ঠানও আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় প্রবেশের সুযোগ পেয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট ক্রিপ্টো এক্সচেঞ্জের কার্যক্রম এবং অর্থের উৎস নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে তদন্ত চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।