সব সময় সব খানে


সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

৯ অগ্রহায়ণ ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> তরুণদের মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান হাজী আব্দুস সাত্তারের

>> সমাজসেবক আহাদুর রহমান কামরুল ও সাংবাদিক মাহদী রহমানকে সংবর্ধনা দিল মুহাম্মাদিয়া ইসলামী যুব সমাজ

>> জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

>> সিরাজগঞ্জে অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ৪ ডিসেম্বর

>> হাতীবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

>> তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে বিরোধ, দখলচেষ্টার অভিযোগ

>> হাতীবান্ধায় জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

>> জেল হত্যা দিবস ঘিরে সিরাজগঞ্জে রাতভর পুলিশের বিশেষ টহল

>> নোয়াখালীতে সন্ত্রাসবিরোধী মামলায় কৃষক দল নেতা গ্রেপ্তার

>> নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা

আপনি পড়ছেন : সারাদেশ

তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত সোনারগাঁ, জনজীবনে চরম ভোগান্তি


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-08-03
তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত সোনারগাঁ, জনজীবনে চরম ভোগান্তি

তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত সোনারগাঁ, জনজীবনে চরম ভোগান্তি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় তীব্র লোডশেডিংয়ের কারণে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, ২৪ ঘণ্টার মধ্যে মাত্র ৪ থেকে ৫ ঘণ্টা বিদ্যুৎ মিলছে। ফলে আবাসিক এলাকা, ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পকারখানায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

বিদ্যুৎ সংকটের কারণে অনেক ছোট ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হয়েছে। বিকল্প হিসেবে জেনারেটর ব্যবহার করায় উৎপাদন ব্যয় বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ব্যবসায়ীরাও বলছেন, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে স্বাভাবিক বেচাকেনা ও সেবাদান ব্যাহত হচ্ছে।

এদিকে তীব্র গরমের মধ্যে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিশু, বয়স্ক, অসুস্থ ব্যক্তি ও শিক্ষার্থীরা। রাতে বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় ঘুম ও দৈনন্দিন জীবনযাত্রায়ও ভোগান্তি বাড়ছে।