২০২৭ শিক্ষাবর্ষেও প্রথম শ্রেণিতে ভর্তি হবে লটারির মাধ্যমে, থাকছে না কোনো পরীক্ষা
২০২৭ শিক্ষাবর্ষ থেকে দেশের স্কুলগুলোতে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগের মতোই লটারির মাধ্যমে প্রথম শ্রেণির ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। এ বিষয়ে মন্ত্রণালয়ের জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিদ্ধান্তটি নিশ্চিত করা হয়েছে।
এদিকে, প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারি পদ্ধতি বহাল থাকলেও দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
শিক্ষা সংশ্লিষ্টদের মতে, প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারি পদ্ধতি চালু থাকলে কোমলমতি শিশুদের ওপর অপ্রয়োজনীয় মানসিক চাপ কমবে এবং কোচিংনির্ভরতা ও অতিরিক্ত প্রতিযোগিতার প্রবণতাও হ্রাস পাবে। একই সঙ্গে ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতেও এই ব্যবস্থা সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।