কানাডার টরন্টো থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৬ ফ্লাইটটি ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে যাত্রাবিরতির সময় যান্ত্রিক ত্রুটি শনাক্ত হওয়ায় কয়েক ঘণ্টা আটকে থাকে। জ্বালানি নেওয়ার জন্য অবতরণের পর কারিগরি পরীক্ষায় সমস্যাটি ধরা পড়ে এবং উড়োজাহাজটি মেরামতের কাজ শুরু হয়।
যাত্রীদের বরাতে জানা গেছে, ফ্লাইটটিতে আড়াই শতাধিক যাত্রী ছিলেন। দীর্ঘ সময় উড়োজাহাজের ভেতরে অপেক্ষা করতে হওয়ায় শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের মধ্যে অস্বস্তি দেখা দেয়। তবে কখন ফ্লাইটটি পুনরায় যাত্রা শুরু করবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট সময় জানাতে পারেনি কর্তৃপক্ষ।
এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আনুষ্ঠানিক কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় বিকল্প ব্যবস্থা, যাত্রীদের খাবার ও প্রয়োজনীয় সহায়তার বিষয়ে কাজ চলছিল।