সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ৭, ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা গ্রেফতার।

>> ভাঙ্গায় বিশ্ব শিক্ষক দিবস পালিত, শোভাযাত্রা, আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা

>> কোনো দুই নম্বরি কাজ আমার আমলে কোথাও করা যাবে না - ত্রাণমন্ত্রী দুলু

>> সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

>> জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরির লক্ষ্য সরকারের: ত্রাণমন্ত্রী দুলু

>> মানুষের সঙ্গে কাজের সম্পৃক্ততাই আমাকে ক্লান্ত হতে দেয় না: ত্রাণমন্ত্রী

>> আলোকিত লালমনিরহাটের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান ত্রাণমন্ত্রী দুলুর

>> বকশীগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

>> বকশীগঞ্জে ২ হাজার ৭২৬ কৃষকের হাতে কৃষক কার্ড, বিতরণ কৃষি উপকরণ সহায়তা

>> মামলা-হামলা উপেক্ষা করে রাজপথে সক্রিয়, জেলা যুবদলের সভাপতি প্রার্থী গোলাম কিবরিয়া বরাত

আপনি পড়ছেন : সারাদেশ

১/১১-তে জেআইসি সেলে তারেক রহমানকে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-08-08
১/১১-তে জেআইসি সেলে তারেক রহমানকে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর

১/১১-তে জেআইসি সেলে তারেক রহমানকে বন্দি রেখে নির্যাতনের তথ্য মিলেছে: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, এক-এগারোর সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঢাকা সেনানিবাসের ডিজিএফআই কমপ্লেক্সে থাকা জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার (জেআইসি) সেলে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল।

শনিবার (৮ আগস্ট) জেআইসি সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। চিফ প্রসিকিউটর জানান, সাক্ষীদের বক্তব্য ও তদন্তে তারেক রহমানকে সেখানে নিয়ে নির্যাতনের তথ্য পাওয়া গেছে। এসব তথ্য ও আলামত বিচারপ্রক্রিয়ায় পর্যায়ক্রমে বিবেচনায় আসবে।

তিনি বলেন, জেআইসি বা ‘আয়নাঘর’ নামে পরিচিত এই স্থানে বিভিন্ন সময়ে মানুষকে আটক রাখা ও নির্যাতনের অভিযোগ রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি প্রতিনিধিদল বিচারপ্রক্রিয়ার অংশ হিসেবে স্থানটি সরেজমিনে পরিদর্শন করেছে।

চিফ প্রসিকিউটরের দাবি, পরবর্তী সময়ে কিছু স্থানে দেয়াল তুলে বা অন্যভাবে আলামত আড়াল ও তথ্য-প্রমাণ নষ্ট করা হয়েছে। তবে অবশিষ্ট তথ্য-প্রমাণ ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ভবিষ্যতে দেশে যেন এ ধরনের গোপন বন্দিশালা বা নির্যাতনকেন্দ্র গড়ে উঠতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি।