সব সময় সব খানে


সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

৯ অগ্রহায়ণ ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> তরুণদের মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান হাজী আব্দুস সাত্তারের

>> সমাজসেবক আহাদুর রহমান কামরুল ও সাংবাদিক মাহদী রহমানকে সংবর্ধনা দিল মুহাম্মাদিয়া ইসলামী যুব সমাজ

>> জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

>> সিরাজগঞ্জে অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ৪ ডিসেম্বর

>> হাতীবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

>> তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে বিরোধ, দখলচেষ্টার অভিযোগ

>> হাতীবান্ধায় জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

>> জেল হত্যা দিবস ঘিরে সিরাজগঞ্জে রাতভর পুলিশের বিশেষ টহল

>> নোয়াখালীতে সন্ত্রাসবিরোধী মামলায় কৃষক দল নেতা গ্রেপ্তার

>> নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা

আপনি পড়ছেন : সারাদেশ

রাষ্ট্রপতি হচ্ছেন—এমন খবর শুনে যা বললেন মির্জা ফখরুল


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-08-10
রাষ্ট্রপতি হচ্ছেন—এমন খবর শুনে যা বললেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হচ্ছেন’ শুনে যা বললেন মির্জা ফখরুল

বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আলোচনায় এসেছে। একাধিক সূত্রের বরাতে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত বিএনপিতে চূড়ান্ত হয়েছে।

এদিকে রাষ্ট্রপতি হিসেবে নিজের নাম আলোচনায় আসার বিষয়ে মির্জা ফখরুলের বক্তব্য, তিনি এ বিষয়ে কিছু জানেন না। তিনি বলেন, রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়নের দায়িত্ব দলের স্থায়ী কমিটি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ওপর দিয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট ভোট হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে বিএনপি নির্বাচন কমিশন থেকে রাষ্ট্রপতি পদের জন্য দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট রাষ্ট্রপতি পদে বিএনপির সাবেক নেতা ও এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী করার ঘোষণা দিয়েছে। ফলে এবারের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।