সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬

২৩ আশ্বিন ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা গ্রেফতার।

>> ভাঙ্গায় বিশ্ব শিক্ষক দিবস পালিত, শোভাযাত্রা, আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা

>> কোনো দুই নম্বরি কাজ আমার আমলে কোথাও করা যাবে না - ত্রাণমন্ত্রী দুলু

>> সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

>> জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরির লক্ষ্য সরকারের: ত্রাণমন্ত্রী দুলু

>> মানুষের সঙ্গে কাজের সম্পৃক্ততাই আমাকে ক্লান্ত হতে দেয় না: ত্রাণমন্ত্রী

>> আলোকিত লালমনিরহাটের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান ত্রাণমন্ত্রী দুলুর

>> বকশীগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

>> বকশীগঞ্জে ২ হাজার ৭২৬ কৃষকের হাতে কৃষক কার্ড, বিতরণ কৃষি উপকরণ সহায়তা

>> মামলা-হামলা উপেক্ষা করে রাজপথে সক্রিয়, জেলা যুবদলের সভাপতি প্রার্থী গোলাম কিবরিয়া বরাত

আপনি পড়ছেন : সারাদেশ

শাহজালাল বিমানবন্দরে গাড়িতে পৌনে ৪ কোটি টাকার স্বর্ণ, পালালেন চালক


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-08-10
শাহজালাল বিমানবন্দরে গাড়িতে পৌনে ৪ কোটি টাকার স্বর্ণ, পালালেন চালক

শাহজালাল বিমানবন্দরে গাড়ি ফেলে পালালেন চালক, মিলল পৌনে ৪ কোটি টাকার সোনা

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার বাইরে একটি গাড়ি থেকে প্রায় পৌনে ৪ কোটি টাকা মূল্যের সোনা উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

সোমবার (১০ আগস্ট) বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন একটি গাড়িকে তল্লাশির জন্য থামার নির্দেশ দেওয়া হয়। এ সময় চালক মো. শামীম মিয়া গাড়িটি ফেলে পালিয়ে যান।

পরে কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা গাড়িটিতে তল্লাশি চালিয়ে ১৪টি স্বর্ণের বার ও ১২টি স্বর্ণের পাত উদ্ধার করেন। উদ্ধার করা সোনার মোট ওজন ১ হাজার ৮১২ গ্রাম, যা প্রায় ১৫৫ দশমিক ৩৫ ভরি। পরীক্ষায় সেগুলো ২৪ ক্যারেটের সোনা বলে নিশ্চিত হওয়া গেছে।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, উদ্ধার করা সোনার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭২ লাখ ৭২ হাজার ৮৯২ টাকা।

এ ছাড়া গাড়িটি থেকে তিনটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, নগদ ১ লাখ ৭ হাজার ৫৮৫ টাকা, বিভিন্ন ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডসহ আরও কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে।

সোনা কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় নেওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। পলাতক চালক ও এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষ।