সব সময় সব খানে


সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

৯ অগ্রহায়ণ ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> তরুণদের মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান হাজী আব্দুস সাত্তারের

>> সমাজসেবক আহাদুর রহমান কামরুল ও সাংবাদিক মাহদী রহমানকে সংবর্ধনা দিল মুহাম্মাদিয়া ইসলামী যুব সমাজ

>> জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

>> সিরাজগঞ্জে অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ৪ ডিসেম্বর

>> হাতীবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

>> তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে বিরোধ, দখলচেষ্টার অভিযোগ

>> হাতীবান্ধায় জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

>> জেল হত্যা দিবস ঘিরে সিরাজগঞ্জে রাতভর পুলিশের বিশেষ টহল

>> নোয়াখালীতে সন্ত্রাসবিরোধী মামলায় কৃষক দল নেতা গ্রেপ্তার

>> নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা

আপনি পড়ছেন : সারাদেশ

কলম্বিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-08-10
কলম্বিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

কলম্বিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (১০ আগস্ট) স্থানীয় সময় সকালে ৭.৪ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (USGS) জানিয়েছে, এর উৎপত্তিস্থল ছিল দেশটির চোকো অঞ্চলের সান হোসে দেল পালমারের কাছে।

ভূমিকম্পের কম্পন রাজধানী বোগোতাসহ দেশটির বিভিন্ন এলাকায় অনুভূত হয়। পাশাপাশি প্রতিবেশী ইকুয়েডর, ভেনেজুয়েলা ও পানামাতেও কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

ভূমিকম্পে বিভিন্ন শহরে ভবন ক্ষতিগ্রস্ত ও ধসে পড়ার খবর পাওয়া গেছে। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে জরুরি উদ্ধারকারী দল কাজ করছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের সংখ্যা নিয়ে বিভিন্ন সময়ে নতুন তথ্য আসছে।

ভূমিকম্পের পর কয়েকটি এলাকায় নিরাপত্তার কারণে ভবন খালি করা হয় এবং কিছু বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রেখে পরিদর্শন করা হয়েছে। কর্তৃপক্ষ সম্ভাব্য পরাঘাতের বিষয়েও সতর্ক রয়েছে।