সব সময় সব খানে


রবিবার, আগস্ট ২৩, ২০২৬

৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, আগস্ট ২৩, ২০২৬
৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> নকীবদের শপথ গ্রহণ; ফরিদপুরের মুফতি আবু নাসির আইয়ুবীর সাফল্য অর্জন

>> গণভোটের রায় বনাম রাষ্ট্রপতি নির্বাচন: জামায়াতের অবস্থানে কি দ্বিচারিতা?

>> ফুলবাড়ীতে সীমান্তের ১৫ যুবককে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ দিল বিজিবি

>> সানন্দবাড়ীতে ৭ কেজি গাঁজাসহ নারী আটক

>> হাতীবান্ধায় নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

>> মীরসরাইয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার: বিশেষ সম্মাননা পেলেন ওসি ফরিদা ইয়াসমিন

>> শীত আসার আগেই কাঞ্চনজঙ্ঘার মোহনীয় রূপে মুগ্ধ পর্যটকরা।

>> ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৩ লাখ ৩৬ হাজার টাকার মাদক জব্দ

>> হাতীবান্ধায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

>> ফরিদপুরে ওই যে বর্তমান যুগের লেটেস্ট শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলড্রেস, ব্যাগ, জুতা বিতরণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপনি পড়ছেন : সারাদেশ

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ২০


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-08-10
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ২০

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ২০

কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২০ জন নিহত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) স্থানীয় সময় সকালে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল দেশটির চোকো অঞ্চলের সান হোসে দেল পালমার এলাকার কাছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (USGS) জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১০৭ কিলোমিটার। শক্তিশালী এই কম্পন কলম্বিয়ার বিভিন্ন শহরের পাশাপাশি প্রতিবেশী ইকুয়েডরেও অনুভূত হয়েছে। রাজধানী বোগোটাতেও আতঙ্কে অনেক মানুষ ভবন ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

ভূমিকম্পে পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকা পড়ার খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও তল্লাশি কার্যক্রম চলছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পরিস্থিতি মোকাবিলায় জরুরি উদ্ধার তৎপরতা জোরদার করেছে কর্তৃপক্ষ। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব ও হতাহতের সংখ্যা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে।