রাষ্ট্রপতি নির্বাচন-২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে জাতীয় সংসদ ভবনে প্রস্তুতিমূলক সভা চলছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টার দিকে সংসদ ভবনের নিচতলায় এ সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে নির্বাচন আয়োজনের বিভিন্ন প্রস্তুতি ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে সভায় আলোচনা হচ্ছে।