সব সময় সব খানে


সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

৯ অগ্রহায়ণ ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> তরুণদের মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান হাজী আব্দুস সাত্তারের

>> সমাজসেবক আহাদুর রহমান কামরুল ও সাংবাদিক মাহদী রহমানকে সংবর্ধনা দিল মুহাম্মাদিয়া ইসলামী যুব সমাজ

>> জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

>> সিরাজগঞ্জে অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ৪ ডিসেম্বর

>> হাতীবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

>> তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে বিরোধ, দখলচেষ্টার অভিযোগ

>> হাতীবান্ধায় জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

>> জেল হত্যা দিবস ঘিরে সিরাজগঞ্জে রাতভর পুলিশের বিশেষ টহল

>> নোয়াখালীতে সন্ত্রাসবিরোধী মামলায় কৃষক দল নেতা গ্রেপ্তার

>> নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা

আপনি পড়ছেন : সারাদেশ

হাসপাতাল থেকে বৃদ্ধাকে তুলে নিয়ে দফায় দফায় ধর্ষণের অভিযোগ


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-08-11
হাসপাতাল থেকে বৃদ্ধাকে তুলে নিয়ে দফায় দফায় ধর্ষণের অভিযোগ

হাসপাতাল থেকে বৃদ্ধাকে তুলে নেওয়ার অভিযোগ, আটক ২

ঝালকাঠি সদর হাসপাতাল থেকে ষাটোর্ধ্ব এক নারীকে ডেকে বাইরে নিয়ে যাওয়ার পর যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার (১০ আগস্ট) দিবাগত রাতে হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে ওই নারীকে চা খাওয়ানোর কথা বলে বাইরে ডেকে নেওয়া হয়। পরে মোটরসাইকেলে করে তাকে একটি অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। মঙ্গলবার ভোরে ওই নারী হাসপাতালে ফিরে আসার পর বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।

পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে জানালে তদন্ত শুরু হয়। ভুক্তভোগীকে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে রাখা হয়েছে। হাসপাতালের সিসিটিভি ফুটেজও পুলিশকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেলাল সিকদার ও নাসির মল্লিক নামে দুজনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।