সব সময় সব খানে


সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

৯ অগ্রহায়ণ ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> তরুণদের মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান হাজী আব্দুস সাত্তারের

>> সমাজসেবক আহাদুর রহমান কামরুল ও সাংবাদিক মাহদী রহমানকে সংবর্ধনা দিল মুহাম্মাদিয়া ইসলামী যুব সমাজ

>> জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

>> সিরাজগঞ্জে অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ৪ ডিসেম্বর

>> হাতীবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

>> তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে বিরোধ, দখলচেষ্টার অভিযোগ

>> হাতীবান্ধায় জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

>> জেল হত্যা দিবস ঘিরে সিরাজগঞ্জে রাতভর পুলিশের বিশেষ টহল

>> নোয়াখালীতে সন্ত্রাসবিরোধী মামলায় কৃষক দল নেতা গ্রেপ্তার

>> নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা

আপনি পড়ছেন : সারাদেশ

ভূমিকম্প মোকাবিলায় কলম্বিয়াকে ১৫.৫ মিলিয়ন ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-08-15
ভূমিকম্প মোকাবিলায় কলম্বিয়াকে ১৫.৫ মিলিয়ন ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কলম্বিয়ার পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির জরুরি উদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রমে ১৫.৫ মিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

গত ১০ আগস্ট কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল চোকো অঞ্চলের সান হোসে দেল পালমারের কাছে। এতে কালি, পেরেইরা, কুইবদোসহ বেশ কয়েকটি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ঘোষিত অর্থ জরুরি আশ্রয়, খাদ্য, সুরক্ষা এবং ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মূল্যায়নে ব্যবহার করা হবে। পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় যুক্তরাষ্ট্রের একটি বিশেষ সহায়তা দলও সক্রিয় করা হয়েছে।

ভূমিকম্পের পর কলম্বিয়ায় উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। বিভিন্ন এলাকায় ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে আটকে থাকা মানুষদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা। সর্বশেষ বিভিন্ন প্রতিবেদনে কয়েক শত মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং হাজারো মানুষ আহত বা ক্ষতিগ্রস্ত হয়েছেন।