রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এ ঘোষণা দেন।
ইসি সূত্রে জানা গেছে, অলি আহমদের মনোনয়নপত্রের প্রস্তাবক ছিলেন জামায়াতে ইসলামীর আমির এবং সমর্থক ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আল-আমিন। যাচাই-বাছাইয়ে মনোনয়নপত্রটি বৈধ হিসেবে গ্রহণ করা হয়েছে।
এবারের রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও সমমনা দলগুলোর প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ হয়েছে।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে। এরপর আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন।