হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৬৯১ শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মারা যাওয়া ছয় শিশুই ঢাকা বিভাগের বাসিন্দা। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মোট ৮১৬ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে নিশ্চিত হাম ও হামের উপসর্গ—দুই ধরনের রোগীই রয়েছে। সংক্রমণ পরিস্থিতিতে শিশুদের স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।