সব সময় সব খানে


রবিবার, আগস্ট ২৩, ২০২৬

৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, আগস্ট ২৩, ২০২৬
৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> নকীবদের শপথ গ্রহণ; ফরিদপুরের মুফতি আবু নাসির আইয়ুবীর সাফল্য অর্জন

>> গণভোটের রায় বনাম রাষ্ট্রপতি নির্বাচন: জামায়াতের অবস্থানে কি দ্বিচারিতা?

>> ফুলবাড়ীতে সীমান্তের ১৫ যুবককে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ দিল বিজিবি

>> সানন্দবাড়ীতে ৭ কেজি গাঁজাসহ নারী আটক

>> হাতীবান্ধায় নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

>> মীরসরাইয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার: বিশেষ সম্মাননা পেলেন ওসি ফরিদা ইয়াসমিন

>> শীত আসার আগেই কাঞ্চনজঙ্ঘার মোহনীয় রূপে মুগ্ধ পর্যটকরা।

>> ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৩ লাখ ৩৬ হাজার টাকার মাদক জব্দ

>> হাতীবান্ধায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

>> ফরিদপুরে ওই যে বর্তমান যুগের লেটেস্ট শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলড্রেস, ব্যাগ, জুতা বিতরণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপনি পড়ছেন : সারাদেশ

হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান এরদোয়ানের


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-08-17
হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান এরদোয়ানের

হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান এরদোয়ানের

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই জলপথ দিয়ে বিশ্ববাজারে তেল সরবরাহ স্বাভাবিকভাবে চালু করা জরুরি।

এরদোয়ান জানান, হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন অব্যাহত রাখার পক্ষে তুরস্ক ও ইরান—দুই দেশই অবস্থান করছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার কারণে গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে জ্বালানি পরিবহন বর্তমানে বড় ধরনের অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। এ পথে জাহাজ চলাচল কমে গেলে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ ও দামের ওপর প্রভাব পড়তে পারে। ১৭ আগস্টের বাজার পরিস্থিতিতেও প্রণালিটি দিয়ে ট্যাংকার চলাচল কমে যাওয়ায় তেলের দামে ঊর্ধ্বমুখী চাপ দেখা গেছে।