সব সময় সব খানে


রবিবার, আগস্ট ২৩, ২০২৬

৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, আগস্ট ২৩, ২০২৬
৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> নকীবদের শপথ গ্রহণ; ফরিদপুরের মুফতি আবু নাসির আইয়ুবীর সাফল্য অর্জন

>> গণভোটের রায় বনাম রাষ্ট্রপতি নির্বাচন: জামায়াতের অবস্থানে কি দ্বিচারিতা?

>> ফুলবাড়ীতে সীমান্তের ১৫ যুবককে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ দিল বিজিবি

>> সানন্দবাড়ীতে ৭ কেজি গাঁজাসহ নারী আটক

>> হাতীবান্ধায় নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

>> মীরসরাইয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার: বিশেষ সম্মাননা পেলেন ওসি ফরিদা ইয়াসমিন

>> শীত আসার আগেই কাঞ্চনজঙ্ঘার মোহনীয় রূপে মুগ্ধ পর্যটকরা।

>> ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৩ লাখ ৩৬ হাজার টাকার মাদক জব্দ

>> হাতীবান্ধায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

>> ফরিদপুরে ওই যে বর্তমান যুগের লেটেস্ট শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলড্রেস, ব্যাগ, জুতা বিতরণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপনি পড়ছেন : সারাদেশ

বাংলাদেশে আশ্রিত ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিল মিয়ানমার .


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-08-17
বাংলাদেশে আশ্রিত ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিল মিয়ানমার .

৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিল মিয়ানমার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ৩ লাখ ৮ হাজার ৯৭৫ জন রোহিঙ্গাকে রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে স্বীকৃতি দিয়েছে মিয়ানমার। তবে তাদের এখনই দেশে ফেরত নেওয়া হবে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে পাঠানো রোহিঙ্গাদের তালিকা যাচাই-বাছাই করে এই সংখ্যক মানুষকে রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে শনাক্ত করা হয়েছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, রাখাইন রাজ্যের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে স্বীকৃত রোহিঙ্গাদের প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হবে।

তবে প্রত্যাবাসনের সময়সূচি এখনো নির্দিষ্ট করা হয়নি। রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক বাহিনী ও আরাকান আর্মির মধ্যে চলমান সংঘাতের কারণে অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি এখনো অনিশ্চিত বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা চলছে। ২০১৭ সালের সহিংসতার পর বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের জন্য নিরাপত্তা ও অন্যান্য মৌলিক বিষয় নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে আসছে বাংলাদেশ।